Amyal TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

তারেক রহমানের ভারত সফর হবে, তবে তারিখ ঠিক হয়নি: দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। সফরের তারিখ বা মাস নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে ভবিষ্যতে এই সফর হবে বলে জানিয়েছেন তিনি।

Amyal TV
১ মিনিট পড়ুন

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন দীনেশ ত্রিবেদী।

ভারতীয় হাই কমিশনার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মানুষের মধ্যেই আগ্রহ রয়েছে। তবে সফরের দিনক্ষণ নির্ধারণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সরকারপ্রধান একসঙ্গে বসলে এসব সমস্যা সমাধানের পথ বের হবে। ঢাকা-দিল্লি সম্পর্ক আরও এগিয়ে নিতে তারা শতভাগ কাজ করবেন বলেও জানান তিনি।

তিনি বলেন, দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও দুই দেশের মধ্যে সহযোগিতা ও যোগাযোগ আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ভারতীয় হাই কমিশনারের সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, দুই দেশ ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একসঙ্গে কাজ ক

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...