Amyal TV
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩

ইমাম-উলামা পরিষদের আপত্তিতে কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট স্থগিত

কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আজ (১৯ আগস্ট) ব্যান্ড ‘অ্যাশেজ’-এর কনসার্ট হওয়ার কথা থাকলেও ইমাম-উলামা পরিষদ ও স্থানীয় ধর্মীয় নেতাদের আপত্তির মুখে তা স্থগিত করা হয়েছে।

Amyal TV
১ মিনিট পড়ুন

জানা গেছে, কনসার্টে গান-বাজনার আয়োজন শরিয়তবিরোধী দাবি করে অনুষ্ঠান বন্ধের আহ্বান জানায় সদর উপজেলা ইমাম-উলামা পরিষদ। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন সংগঠনের নেতারা। এতে বলা হয়, কনসার্ট আয়োজন হলে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হতে পারে।

স্মারকলিপির অনুলিপি পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত নেয়।

কনসার্ট স্থগিতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে অ্যাশেজ। এক পোস্টে ব্যান্ডটি জানায়, প্রশাসনের পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত কিছু কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে কনসার্টটি কবে হবে, তা এখনো জানানো হয়নি।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...