Amyal TV
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে: রিজভী

বিগত ১৭ বছর ধরে শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলেখেলা’ করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি যতবারই রাষ্ট্রক্ষমতায় এসেছে, ততবারই শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্ব দিয়েছে।

Amyal TV
২ মিনিট পড়ুন

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দেশের শিক্ষা খাত ও শিক্ষার্থীদের মেধা বিকাশ বাধাগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে এমনভাবে নিষ্ক্রিয় করে রেখেছিল, যাতে প্রযুক্তিগত দিক থেকে বিশ্ব প্রতিযোগিতায় দেশটি টিকে থাকতে না পারে। তার দাবি, শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী না করে কোনো জাতিই উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে না।

তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিএনপি সরকার বিভিন্ন সময় অবৈতনিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে। নারী শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর মাধ্যমে দেশের মানবসম্পদ উন্নয়নে বিএনপি কাজ করেছে বলেও দাবি করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শিক্ষাক্ষেত্রে প্রণোদনা ও মেধার যথাযথ মূল্যায়ন না থাকলে একটি জাতি কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারে না। তাই দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও যুগোপযোগী ও আধুনিক করে তুলতে বর্তমান সরকার মেধার মূল্যায়ন করছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক বিশ্বের জন্য প্রস্তুত করে তোলাও জরুরি। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও আধুনিক সুযোগ-সুবিধার আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ এগিয়ে নিতে শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা কাজে লাগাতে হবে। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপরও গুরুত্ব দেন তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...