এ সময় বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বরিশাল জেলা ও মহানগর বিএনপি, জহির উদ্দিন স্বপনের নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং আশপাশের বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরাও এতে অংশ নেন।
এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন।
সম্প্রতি রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে জহির উদ্দিন স্বপন সম্প্রতি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
শ্রদ্ধা নিবেদনের পর দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
