বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন বুদ্ধিমান মানুষ এবং জনগণের নেতা। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তাঁর ওপরই ছেড়ে দেওয়া উচিত। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বার্থে যা কিছু করা প্রয়োজন, উভয় পক্ষই তা জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে আলোচনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্রে আলোচনার কোনো শেষ নেই। আলোচনা একটি বহমান নদীর মতো, যা কখনো থেমে থাকে না। গঙ্গা-পদ্মার স্রোতের মতো দুই দেশের মধ্যে আলোচনা ও যোগাযোগও অব্যাহত থাকবে।
তিনি বলেন, এটাই গণতন্ত্রের প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া সবসময় চলমান থাকবে। এ বিষয়ে তিনি আশাবাদী ও আত্মবিশ্বাসী।
এ সময় ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
