২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে রাজধানীর বাসা থেকে তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রায় ৫৫৪ দিন কারাবন্দি ছিলেন তিনি।
কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকেই মুক্তি পান তারেক রহমান।
কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য উচ্চ আদালতের নির্দেশে তাকে লন্ডনে নেওয়া হয়। স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনে যান তিনি। এরপর দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করেন বিএনপির এই নেতা।
দলটির নেতাকর্মীরা প্রতিবছর ৩ সেপ্টেম্বরকে তারেক রহমানের ‘কারামুক্তি দিবস’ হিসেবে পালন করে আসছেন। দিনটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।
