দোয়াটির শেষাংশে রয়েছে ‘আমিন’ শব্দটি। একই সঙ্গে সমগ্র সৃষ্টির প্রতিপালক সেই সত্য উপাস্যের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রাচীন এই লেখাটি ইসলামের প্রাথমিক যুগের ধর্মীয় বিশ্বাস, প্রার্থনা ও চর্চার বিষয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য তুলে ধরছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে চলতি বছরের জুন মাসে সৌদি আরবের মদিনা অঞ্চলের আল-মাহদ গভর্নরেটে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের মাধ্যমে বিপুলসংখ্যক প্রাচীন নিদর্শন নথিভুক্ত করা হয়। প্রত্নতাত্ত্বিকেরা ওই এলাকায় মোট ১ হাজার ৭৭৪টি প্রত্ননিদর্শন নথিভুক্ত করেন।
নথিভুক্ত এসব প্রত্ননিদর্শনের মধ্যে ছিল ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর নামসংবলিত একটি বিরল পাথরের শিলালিপি। প্রাচীন পাথরে খোদাই করা এই শিলালিপিটি ইসলামের প্রাথমিক ইতিহাস ও তৎকালীন ধর্মীয় চর্চা সম্পর্কে গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে সামনে এসেছে।
শিলালিপিতে হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর প্রতি আল্লাহর অভিভাবকত্বের কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সেখানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই—এমন বক্তব্যও খোদাই করা রয়েছে।
প্রাচীন এসব শিলালিপি ও প্রত্ননিদর্শন ইসলামের প্রাথমিক সময়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসের নানা দিক সম্পর্কে গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: খালিজ টাইমস
