আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারকে উদ্দেশ্য করে লেখা ওই চিঠিতে মোজতবা খামেনি বাহিনীটির সদস্যদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি লেখেন, ‘আপনি আপনার এবং আপনার নিরহংকার সহযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রম নিয়ে খুব কমই লিখেছেন—সৎ মানুষের স্বভাব এমনই হয়ে থাকে।’
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, নিষ্ঠাবান ব্যক্তিদের কাজ ও প্রচেষ্টার ফল আল্লাহর পক্ষ থেকে অবশ্যই স্বীকৃতি পাবে। ঐশ্বরিক করুণা ও প্রজ্ঞার গুণে যারা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন, তাদের প্রতি আল্লাহ ভালোবাসা, সম্মান, অপার বরকত এবং বিজয় দান করবেন বলেও উল্লেখ করেন তিনি।
হাতে লেখা এই বার্তায় আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের দায়িত্ব পালন ও প্রচেষ্টার প্রতি তার প্রশংসা এবং স্বীকৃতির বিষয়টি তুলে ধরা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে চিঠিটির বিষয়বস্তু প্রকাশ করা হয়।
ইরানের সামরিক কাঠামোর গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাসহ বিভিন্ন কৌশলগত কার্যক্রম পরিচালনা করে থাকে। সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও বাহিনীটির কার্যক্রম আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় রয়েছে।
মোজতবা খামেনির এই হাতে লেখা চিঠিকে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের প্রতি তার ব্যক্তিগত প্রশংসা ও উৎসাহের বার্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে। চিঠিতে তিনি বাহিনীটির সদস্যদের আত্মনিবেদন, পরিশ্রম ও দায়িত্ব পালনের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেছেন।
সূত্র: মিডল ইস্ট আই
