বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এক কর্মসূচিতে অংশ নিয়ে রাষ্ট্রপতি এসব মাছের পোনা অবমুক্ত করেন। মৎস্য অধিদফতর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বঙ্গভবনে এ পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বঙ্গভবনের পুকুরে মোট ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এর মধ্যে রয়েছে ১৬০ কেজি রুই, ১২০ কেজি কাতলা, ৮০ কেজি মৃগেল এবং ৪০ কেজি কালিবাউস।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব, জন বিভাগের সচিব, প্রেস সচিব এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন। এ ছাড়া মৎস্য অধিদফতরের মহাপরিচালক, বঙ্গভবনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে দেশের মৎস্যসম্পদের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার গুরুত্ব তুলে ধরা হয়।
পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে দেশ ও জাতির সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম এ বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
