Amyal TV
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

রুহুল কবির রিজভীকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন!

রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গিয়ে তাঁরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন তাঁরা।

Amyal TV
১ মিনিট পড়ুন

এ সময় বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বরিশাল জেলা ও মহানগর বিএনপি, জহির উদ্দিন স্বপনের নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং আশপাশের বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরাও এতে অংশ নেন।

এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন।

সম্প্রতি রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে জহির উদ্দিন স্বপন সম্প্রতি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

শ্রদ্ধা নিবেদনের পর দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...