Amyal TV
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩

চলতি সপ্তাহে টানা ৪ দিনের ছুটির সুযোগ!

চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। এজন্য শুধু ২৭ আগস্ট বৃহস্পতিবার একদিনের ছুটি নিতে হবে।

Amyal TV
২ মিনিট পড়ুন

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর পরদিন বৃহস্পতিবার একদিনের ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।

অর্থাৎ, ২৬ থেকে ২৯ আগস্ট পর্যন্ত টানা চার দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা। একই সুবিধা পাবেন যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেখানকার কর্মীরাও।

এর আগে ১৩ আগস্ট ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাসের হিসাব অনুযায়ী ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি সাধারণ ছুটি থাকবে। এদিন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা ছুটি ভোগ করবেন।

তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্টদের নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে।

এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন এবং অন্যান্য জরুরি সেবায় নিয়োজিত কর্মীদেরও দায়িত্ব পালন করতে হবে।

ব্যাংক খোলা বা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে আদালত খোলা থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

তাই টানা চার দিনের ছুটির পরিকল্পনা করার আগে নিজ নিজ প্রতিষ্ঠান, ব্যাংক ও আদালতের জন্য প্রযোজ্য নির্দেশনা দেখে নেওয়া জরুরি।

চট্টগ্রাম বিভাগে তিন দিনের সফরে যাচ্ছেন পেশাজীবী দলের মুখপাত্র- নাফিজ মাহবুব

সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও পেশাজীবীদের সম্পৃক্ততা...

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ‘গাদ্দারি’...