জানা গেছে, গত মঙ্গলবার (২৩ জুন) মাগরিবের নামাজের পর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে এই সভা অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের পরপরই মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় কার্যক্রমে অংশ নেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সভায় উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল আগামী ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘মনোহর বাদশা’ নামের একজনকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
মসজিদের ভেতর রাজনৈতিক সভা ও প্রার্থীর নাম ঘোষণার বিষয়ে হুলাশুগঞ্জ জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদরাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান কাসেমী বলেন, “আমাদের দেশের রাজনৈতিক প্রোগ্রামগুলোতে সাধারণত অন্য দলের সমালোচনা বা গিবত করা হয়ে থাকে। মসজিদের পবিত্রতা রক্ষা করা আবশ্যক, সেখানে গিবত বা রাজনৈতিক কাদা-ছোড়াছুড়ির কোনো সুযোগ নেই।
“বিষয়টি নিয়ে সমালোচনা শিকার করে মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল বলেন, “সামাজিক দৃষ্টিকোণ থেকে মানুষ বিষয়টিকে ভালোভাবে নেয়নি, যা আমিও দেখেছি। ইসলামের দৃষ্টিতে মসজিদকে আমরা সংসদ মনে করলেও, সাধারণ মানুষের সেন্টিমেন্ট ভিন্ন। ভবিষ্যতে আমরা এই বিষয়ে সতর্ক থাকবো।”
