মেসি বলেন, “ভেনেজুয়েলার সব মানুষের প্রতি আমি অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমরা জানি তারা কত কঠিন সময় পার করছেন। তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।”
নিখোঁজ স্বজনদের খুঁজে বেড়ানো পরিবারগুলোর কথাও উল্লেখ করেন আর্জেন্টাইন এই তারকা। তিনি বলেন, যারা প্রিয়জনদের খুঁজে পাচ্ছেন না এবং ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় আছেন, তাদের সবার প্রতি তার গভীর সমর্থন ও সহানুভূতি রয়েছে।
শেষে ভেনেজুয়েলার মানুষের উদ্দেশে মেসি বলেন, “শক্ত থাকুন। এখান থেকে আপনাদের জন্য অনেক ভালোবাসা ও শক্তি রইল।”
গত ২৬ জুন অল্প সময়ের ব্যবধানে ভেনেজুয়েলায় আঘাত হানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্যোগে প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
এদিকে, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ভূমিকম্পে সবকিছু হারানো এক শিশুকে নিজের একটি ম্যাচে আমন্ত্রণ জানিয়ে বলেন, “আমি চাই তুমি আমার একটি ম্যাচ দেখতে আসো!”
