Amyal TV
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩

সিইসির বক্তব্যের পর একে একে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা।

৩৫ বছর পর আবারও জাতীয় সংসদে অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদকক্ষে ভোট গ্রহণ চলবে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার জন্য মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে রয়েছেন।

Amyal TV
২ মিনিট পড়ুন

ইতোমধ্যে জাতীয় সংসদে উপস্থিত হয়েছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা।

রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ভোট শুরুর আগে তিনি দুই প্রার্থী, তাঁদের প্রস্তাবক ও সমর্থকদের নাম ঘোষণা করেন। একই সঙ্গে সংসদ সদস্যদের ভোট দেওয়ার নিয়ম ও ব্যালট বাক্সে ব্যালট জমা দেওয়ার প্রক্রিয়া বুঝিয়ে দেন।

নির্ধারিত নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যরা প্রথমে ব্যালট পেপারের মুড়ি অংশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। এরপর মূল ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে তা ব্যালট বাক্সে জমা দেবেন।

ইতোমধ্যে সংসদ সদস্যরা একে একে ভোট দেওয়া শুরু করেছেন। সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী ও খন্দকার মোশাররফ হোসেনসহ বেশ কয়েকজন সংসদ সদস্য ব্যালট বাক্সে ভোট দিয়েছেন।

সংসদকক্ষের মাঝামাঝি স্থানে রাখা হয়েছে ব্যালট বাক্স। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর শুরু হবে ভোট গণনা। এরপর সংসদকক্ষেই নির্বাচনের ফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।

সংসদে বিএনপির ২৪৭ জন সদস্য থাকায় সংখ্যার হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে একাধিক প্রার্থী থাকায় সাংবিধানিক নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

দুর্নীতিমুক্ত আদালত গঠনে প্রধান বিচারপতিকে বার সভাপতির এক মাসের আল্টিমেটাম

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতি জুবায়ের...

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান...